ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

​ঝিনাইদহে পুলিশের মতবিনিময় সভা

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঝিনাইদহে হাইওয়ে পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ মার্চ) বিকাল টায় ৫ ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানায় এই সভা অনুষ্ঠিত হয়। ​হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম।
​খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া-র সভাপতিত্বে সভায় মহাসড়কের শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
​সভায় প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, “আসন্ন ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”
​অনুষ্ঠানে খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশের এএসপি ফখরুল আলম, স্থানীয় বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর, কালীগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরহাদ উদ্দিন আহমেদ, মোটর শ্রমিক উনাদের নেতা মাসুদ রানা, ফিরোজ আহমেদসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

​ঝিনাইদহে পুলিশের মতবিনিময় সভা

আপডেট সময় :