ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দেলদুয়ার উপজেলা এলাসিন বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ চলাকালে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা এ হামলা করে। হামলায় পর দুই পক্ষের সংঘর্ষ হয়৷ এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
জানা যায়, শনিবার সকালে টাঙ্গাইল-৬ আসনে জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে মানববন্ধনের আয়োজন করে সমর্থকরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর একই সাথে লিফলেট বিতরণের মিছিল বের হয়। পরবর্তীতে লাভলুর সমর্থকরা জুয়েল সরকারকে বিক্ষোভ মিছিলে হামলা করে৷ এসময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ এঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় :