ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের শিশু আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর

গোপালগঞ্জের গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একদিন আমরা চাঁদেও যাবো, তাই সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে বলে শিশুদের উদ্দেশ্য এমন অনুকরণীয় বক্তব্য দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশুদের প্রস্তুত হতে হবে। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর।

শনিবার (৬ জুলাই) জাতির পিতার ছেলেবেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বো। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। আমরা এক সময় চাঁদেও যাবো। তাই সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। মানুষের জানা উচিত, কীভাবে স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পরে যে কাজগুলো হয়েছে, সেগুলোও জানতে হবে।

অনুষ্ঠান শেষে সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয়স্বজনদের সঙ্গে কুশলবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় :