ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

টেকনাফের গণধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে সংঘটিত চাঞ্চল্যকর এক কিশোরী গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।
র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় রামাদা হোটেলের সামনে থেকে মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নেওয়াজ শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আমির আলীর ছেলে।
র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফের গণধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেপ্তার

আপডেট সময় :