ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সঙ্গে জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রফিক (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫), টেকনাফ ক্যাম্প। গত ০২ মার্চ ২০২৬ তারিখ রাতে টেকনাফ পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রফিক কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনার পটভূমি র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ পৌরসভার খোনকার পাড়া সাঁকিনস্থ৷ বীচ পয়েন্ট বাজারে অবস্থিত সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা রাস্তার ওপর অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করলে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় মোঃ রফিক (২৮)-কে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।উদ্ধারকৃত মাদকদ্রব্য র‌্যাব জানায়, আটককৃত রফিকের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো কসটেপে মোড়ানো ৫টি প্যাকেটে মোট ৪৯,৮০০ (উনপঞ্চাশ হাজার আটশত) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আসামির অপরাধ প্রোফাইলর‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত রফিক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় :