ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকমর্ীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন (ভাচুয়ালী) গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।

ঢাকা হতে সরাসরি উপস্থিত থেকে ওয়ার্কশপে বক্তব্য দেন ,সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা: মো: আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
সভায় জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করতে হবে। এছাড়াও রেজিষ্ট্রেশন ব্যতীত কোন শিশু থাকলেও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা গ্রহন করা যাবে বলে জানানো হয়। কনসালটেশন ওয়ার্কশপে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান‌, এ কর্মসূচিতে শিশুদের সহযোগিতা স্বরুপ কাপদল, স্কাউট,রোভার এবং বিএনসিসি দল সম্পৃক্ত থাকবে ।
এছাড়াও টিকাদানে কোনো শিশু যেন বাদ না পরে এ কর্মসূচির আওতায় দায়িত্ব প্রাপ্ত সকলকে সজাগ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

আপডেট সময় :