ডা. জুবাইদার জন্মদিন উপলক্ষে গাবতলীতে বৃক্ষরোপন ও ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ২৩৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর জামিরবাড়িয়া হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ শেষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শেষে শ্রমিকদল নেতা জিল্লুর রহমান পেস্তা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হালিম, সাবেক ব্যাংকার আজহার আলীসহ অনেকে। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হলে ট্রাইবেকারে গড়ে। পরে ৫-৪ গোলে খুপীকে হারিয়ে জামিরবাড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শেষে প্রধান অতিথি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন।

















