ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছরের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” বিষয়টি সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল কাদের।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদ মর্তুজা লেলিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদের, মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার।
প্রধান অতিথি ইউএন ও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরে সবাই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় :