ডেঙ্গু প্রতিরোধে ধামরাইয়ে মশক নিধন অভিযান
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে ঢাকার ধামরাইয়ে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দল।
গত বুধবার বিকেলে ধামরাই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
কর্মসূচিতে নাজমুল হাসান অভি বলেন, “ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনসচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাড়ি-ঘর পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।”
তিনি আরও বলেন, দেশে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহম্মেদ ভূইয়া (শাওন), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিপু ও পারভেজ পাঠান, ধামরাই থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন রেজভী, দেওয়ান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম এবং ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফসহ অন্যরা।




















