ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ঢাকার শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার শাহজাদপুরে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত নিরপত্তা কর্মীর নাম হাসান মাহমুদকে (৫৫)।

বুধবার (১০ এপ্রিল) ভোরে শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের একটি বুথে দায়িত্বরত অবস্থায় তিনি প্রাণ নাশের শিকার হন।

পুলিশ জানিয়েছে, শাহজাদপুর বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের পাশের ভবনে এটিএম বুথে দায়িত্বরত ছিলেন হাসান মাহমুদ। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পুলিশের ধারণা, এটিএম বুথ ভেঙ্গে টাকা চুরি চেষ্টাকালে বাধাপ্রাপ্ত হয়ে দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীকে কুপিয়ে মেরে পালিয়ে যায়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, ভোর ৫টা নাগাদ ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় :