ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ঢাবির শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার চাইলেন সহপাঠীরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার বিদ্যালয়ের সহপাঠীরা।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় পাভেলের নিজ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল অত্যন্ত মেধাবী ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত একজন শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবাকে হারানো পাভেল ঢাকায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের শিক্ষার ব্যয় বহন করেন এবং সেই আয়ে পরিবারকেও সহায়তা করেন।
কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী না হওয়া সত্ত্বেও তার ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এর আগে, গত ৭ মার্চের ভাষণ সম্পর্কিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার জেরে ওইদিন রাতে টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে রাহিদ খান পাভেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। #

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবির শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার চাইলেন সহপাঠীরা

আপডেট সময় :