তারাকান্দায় অবৈধ ভাবে চিকন দানাদার ইউরিয়া সার আমদানি
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অবৈধ ভাবে চিকন দানাদার ইউরিয়া সার আমদানি করে যাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী।
জানা গেছে, তারাকান্দা উপজেলা শিমুলতলী বাজার দিয়ে শ্যামগঞ্জ বাজার থেকে আমদানি হয়েছে বিভিন্ন বাজারে চিকন দানাদার ইউরিয়া সার।
বেশ কিছু বাজারে ঘুরে দেখা যায়, শ্যামগঞ্জ থেকে অবৈধ ভাবে চিকন দানাদার ইউরিয়া সার আমদানি করছেন।
যেমন শিমুলতলী বাজার,রামপুর বাজার,চারিয়া বাজার,রাজদারিকেল বাজারসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে চিকন দানাদার ইউরিয়া সার আমদানি করে যাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করে জানা যায় তারাকান্দা উপজেলায় চিকন দানাদার ইউরিয়া সারের আমদানি নেই বলে চিকন দানাদার ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে।
ফলে শ্যামগঞ্জ বাজার থেকে তারা চিকন দানাদার ইউরিয়া সার আমদানি করে নিয়ে আসছে। আর অন্য দিকে তারাকান্দা উপজেলার সার ডিলারদের কাছে জানা যায় মোটা ইউরিয়া সার বরাদ্দ হওয়ায় তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে। বাহির থেকে আমদানি হচ্ছে চিকন দানাদার ইউরিয়া সার ।
মোটা দানাদার ইউরিয়া সারের তেমন কোন চাহিদা না থাকায়। তারাকান্দা উপজেলার সার ডিলার ব্যবসায়ীদের পড়তে হচ্ছে লোকসানের দিকে।
তারাকান্দা উপজেলায় বিভিন্ন এলাকার কৃষকদের কাজ থেকে জানা গেছে যে চিকন দানাদার ইউরিয়া সার জমির উর্বরতা বাড়ায় ফলন ভালো হয় সেই জন্যই চিকন দানাদার ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে।
উপজেলা কৃষি অফিসের নীরবতায় বাহির থেকে অবৈধভাবে চিকন দানাদার ইউরিয়া সার প্রবেশ করছে ফলে স্থানীয় ডিলাররা লোকসানের সম্মুখীন হচ্ছে।



















