তারাকান্দায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে জ্বালানী তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে তারাকান্দা উপজেলায় বিভিন্ন পাম্পে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা গত রোববার তারাকান্দা উপজেলার সকল পাম্প ও তেলের দোকানে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আলোচনা,মনিটরিং ও অভিযান পরিচালনা করেন।
জানা যায়,তারাকান্দা উপজেলায় জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত চার্টে উল্লিখিত বরাদ্দ সীমার মধ্যে সরবরাহ করা হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং করা হয়৷ এ সময় বিভিন্ন পাম্পের মালিক এবং ম্যানেজারদের সাথে আলাপ করে স্টক যাচাই করা হয়৷
তেল মজুদ করে কোনোভাবে কৃত্রিম সংকট তৈরি করা হলে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কড়া ব্যাবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়৷
উল্লেখ্য যে,তারাকান্দা উপজেলার কাশিগঞ্জে একটি পাম্পে তেলের সরবরাহে সংকট থাকলেও বাকী পাম্পগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। জনসাধারণ কে হুজুগে তেল স্টক করতে নিষেধ করেন।




















