ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর সিদ্ধান্ত : এমপি আব্দুস সাত্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নীলফামারী- ১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
তিনি বলেন, তিস্তা নদীর গভীর খাদ সৃষ্টি করে বোমা মেশিন দিয়ে অবৈধ পাথর উত্তোলন দেশের সম্পদ ধ্বংসের শামিল, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। উল্লেখযোগ্য যে, একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও
দলীয় প্রভাব খাটিয়ে তিস্তা নদীর অভ্যন্তরে গভীর গর্ত করে অসংখ্য বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে।
রোববার ডিমলা বাবুরহাট ব্যবসায়ী বাজার শাখার উদ্যোগে ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে রোববার (৮ মার্চ) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, “সে যে দলের লোকই হোক না কেন, দেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
এ সময় তিনি উপজেলার পশ্চিম ছাতনাই সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক চোরাচালানের অভিযোগের কথাও উল্লেখ করে বলেন, যারা সীমান্ত দিয়ে মাদক আনছে, তাদের সতর্ক করে দিচ্ছি—এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করুন। মাদক কারবারিদের শক্ত হাতে দমন করা হবে। প্রশাসনের কেউ জড়িত থাকলেও তাদেরও ছাড় দেওয়া হবে না।
বাবুরহাট বাজার ব্যবসায়ী শাখার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তৈবুর রহমান এবং ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদী রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর সিদ্ধান্ত : এমপি আব্দুস সাত্তার

আপডেট সময় :