দাগনভূঞায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে বিএনপির সহয়তা
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানন্দপুর (বক্তার জমাদার বাড়ি) হাতোরিয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে গত শনিবার (১১ ই এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) দাগনভূঞা উপজেলা শাখার পক্ষে আর্থিক সহয়তা হিসেবে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়। সহয়তা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন , দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীনা আকবর, পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির নেতা আবু নাছের, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্র দল নেতা মতিউর রহমান পলাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার (৩ এপ্রিল ) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা হলেন—বিবি আমেনা বেগম (৫৫), আলেফা খাতুন (৮৫), বেলফা খাতুন (৫৫), এবং রোশনা খাতুন (৫০), । তারা সকলেই একই বাড়ীর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২টি টিনের ঘর ও ২টি সেমিপাকা ঘরসহ মোট ৪টি বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় বিশ লাখ টাকা।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে সামান্য সহয়তা প্রদান করেছি। সামনের দিকে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান লোকদেরকে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।













