ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

দাবি-দাওয়া নিয়ে শাহবাগের সড়কে অভ্যুত্থানে আহতরা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ২৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা সড়কে নেমে অবস্থান নেন।

তবে আধঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ বাংলানিউজকে বলেন, অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি শাহবাগে অবস্থান নেন। তারা আধাঘণ্টা সড়কে ছিলেন। পরে তারা সরে যান। এখন দুই পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক।

জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে কয়েক হাজার মানুষ আহত হন। এদের কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। কেউ হারিয়েছেন চোখ। বিভিন্ন জখম ও আঘাত নিয়ে তাদের অনেকে বিএসএমএমইউসহ ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

তবে যথাযথ চিকিৎসা হচ্ছে না দাবি করে নানা সময় রাস্তায় নেমেছেন আহতরা। এমনকি অনেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অভিযোগ করেছেন, তারা অশোভন আচরণেরও শিকার হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাবি-দাওয়া নিয়ে শাহবাগের সড়কে অভ্যুত্থানে আহতরা

আপডেট সময় :