দারিয়াপুরে রজনী বহুমুখী সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আপডেট সময় : ৩০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদরের দারিয়াপুর বটতলা রজনী বহুমুখী সংস্থার আয়োজনে ১৭ তম বার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় লোকগান, ভাওয়াইয়া আসর ও শীতবস্ত্র বিতরণ গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুসুর রহমান।
ভাওয়াইয়া গান পরিবেশন করেন সংগঠনের ভাওয়াইয়া গানের প্রখ্যাত সংগীত গুরু ভূপতি ভূষণ বর্মা, লালমনিরহাটের ভাওয়াইয়া শিল্পী রানী, বিটিভি ও বেতার শিল্পী সুভাষ মল্লিক, স্থানীয় শিল্পী দুলাল সরকার দোলন, রংপুর বেতার শিল্পী মিষ্টি রানী, শিল্পী আফছার আলীসহ অন্যান্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পিবিআই সদর কর্মকর্তা জহুরুল ইসলাম ও রজনী বহুমুখী সংস্থার সাধারণ সম্পাদক হাজী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন উদয় শংকর নৃত্যায়তন, দারিয়াপুর-এর শিল্পীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।













