দেওয়ানগঞ্জ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর বাজারে, এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী,দেশমাতা। তিনি সুস্থ থাকলে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।” তারা আরও বলেন, সময় এসেছে যুব সমাজকে সংগঠিত হয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে মাঠে নামার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ মনজু হোসেন, আহবায়ক উপজেলা যুবদল। সভাপতিত্ব করেন ফারুক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কামরুজ্জামান হানিফ, আকরাম হোসেন, ঈশা আলম, নুর ইসলাম,ছইম উদ্দিন, ও গোলাম মোস্তফা। উদ্ভোধক:আলাউদ্দিন আল মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল। নেতারা বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। জামালপুর০১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনে,বিএনপি মনোনীত এম.পি প্রার্থী জনাব এম.রশিদুজ্জামান মিল্লাত সাহেবের জন্য সর্বোচ্চ কাজ করতে বদ্ধপরিকর যুবদল। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।













