ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

দেশে হাসপাতালের শয্যা খালি রাখার নির্দেশ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪২৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২১ এপ্রিল) দেশের হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশনা দেন।

ডা. সেন বলেন, দেশের হাসপাতালগুলোর পরিচালকের সঙ্গে বৈঠক করে কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে সংবাদমাধ্যমের সহায়তায় সচেতনতা তৈরি করা। বয়স্ক এবং শিশুরা প্রয়োজন ছাড়া যেন বাড়ি থেকে বের না হওয়া।

দেশের হাসপাতালের বেড খালি রাখা ইত্যাদি নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোল্ড কেসের রোগী ভর্তি করাতে নিষেধ করা হয়েছে। যেসব রোগীর অপারেশন এক মাস পর করালে চলে কিংবা এখন ভর্তি না করালেও চলবে তাদের ভর্তি না করা।

যদি চাপ তৈরি হয় তখন যেন শিশু এবং বয়স্কদের ভর্তি করানো যায়। মুখে খাওয়ার স্যালাইনের সংকট হবে না আশা করছি। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। বলা যাচ্ছে না, কারণ প্রকৃতির ওপর তো আমাদের কারও হাত নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, শিশুদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে। আমাকে সবাই জানিয়েছেন এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় সে জন্য পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে হাসপাতালের শয্যা খালি রাখার নির্দেশ

আপডেট সময় :