ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিদর্শন

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেমন কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহন চালকরা।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং ঘরমুখো যাত্রীদের হয়রানি প্রতিরোধে সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কোনো ধরনের অনিয়ম বা অসংগতি চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া ও সেবার মান সম্পর্কে তাদের মতামতও নেন।
তিনি জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অসংগতি পাওয়া যায়নি। দৌলতদিয়া ঘাটে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম, আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাস-টার্মিনাল, লঞ্চঘাট ও দেরি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিদর্শন

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল

আপডেট সময় :