ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচী পালিত হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।
নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়ন পরিবার কল্যান সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগম প্রমূখ।
এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না। নেই কোন নিয়োগবিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

আপডেট সময় :