ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

নওগাঁয় সেই ধর্ষিতা শিশুর পরিবারের পাশে যুবদল নেতা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর শোকে স্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। প্রধানমন্ত্রীর নির্দেশে গত শনিবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছুটে গিয়ে চিকিৎসাধীন সেই শিশুটির দায়িত্ব নেওয়ার পাশাপাশি ন্যায় বিচার পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও পরিবারটিকে সার্বিক সহায়তা দিয়ে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
ভুক্তভোগী শিশুটির পরিবার বলছে, শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ৬ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলাধুলা করছিলো। ওই সময়ে মতিবুল (৩০) নামে এক যুবক খাবার দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার মা। এরপর পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রথমে তাকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ওই রাতেই বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযুক্ত মতিবুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন তার চাচা।
এদিকে, এ ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার আগেই ওইদিন সন্ধ্যায় ধর্ষক মতিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (০৭ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে এলে বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাৎক্ষণিক তিনি শিশুটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন নওগাঁ জেলা যুবদলকে।
নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, নিষ্পাপ এক শিশুর ওপর এমন নৃশংস ঘটনা আমাদের সবাইকে মর্মাহত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারকে নগদ টাকা দিয়েছি এবং সমস্ত খরচের দায়ভার নিয়েছি। শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও আইনি লড়াইয়ে যা যা প্রয়োজন সবকিছুতেই যুবদল ও বিএনপি পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
তিনি বলেন, আমরা চাই এই ঘটনার সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। একই সাথে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করছি এই কঠিন সময়ে তারা একা নয়, বিএনপি ও যুবদল সব সময় তাদের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় সেই ধর্ষিতা শিশুর পরিবারের পাশে যুবদল নেতা

আপডেট সময় :