ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮১ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা হল রুমে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। সভার সভাপতি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য রোজী আক্তার।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা কাজি নিমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দে, নগরকান্দা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্নীতির কুফল, প্রতিরোধমূলক ব্যবস্থা ও সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, সততা কমিটি সক্রিয়করণ এবং নিয়মিত মনিটরিং জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় :