ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নগরকান্দায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৫ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী। সকালেই উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় চত্বরে প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে প্রাণিসম্পদ বিভাগ, বিভিন্ন খামার মালিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ এবং তরুণ উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে সরকারি উদ্যোগ ও সহায়তার বিষয়েও আলোচনা হয়।
দিনব্যাপী প্রদর্শনী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, পাখি এবং খামার প্রযুক্তি প্রদর্শন করা হয়। নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিতে বিশেষ ইনফরমেশন ডেস্ক ও দিকনির্দেশনা বুথ বসানো হয়, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গৃহপালিত পশু পালনের আধুনিক পদ্ধতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং কৃষকবান্ধব প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর সারা দেশের ৪৬৬টি উপজেলায় একযোগে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন করা হচ্ছে। ফরিদপুর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃষক, খামার মালিক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

আপডেট সময় :