ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

‍‍নতুন প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে গড়তে হবে- দুর্যোগ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান বলেছেন, নতুন প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম ও সচেতন করে গড়ে তুলতে শিক্ষার্থীকালেই এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। মানব সৃষ্ট দুর্যোগ প্রশমনেও ব্যাপক ভিত্তিক কার্যক্রম নেয়া হবে।

শনিবার (২ মে) রাজধানীর মিরপুরে বড়বাগ গভর্নমেন্ট অফিসার্স কম্পাউন্ডে “ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া”য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সকল পর্যায়ের জনসাধারণকে দুর্যোগকালে করণীয় সম্পর্কে সজাগ করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হবে। নতুন অবকাঠামো তৈরির সময় সামান্য ব্যয় বৃদ্ধি করলেই তা অগ্নিকান্ড ও ভূমিকম্প সহনশীল হিসেবে গড়ে তোলা সম্ভবপর হয়।

প্রতিমন্ত্রী এসময় রাজধানীসহ সারা দেশকে নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং পুরোনো অবকাঠামো মেরামত করে দুর্যোগের ঝুকি হ্রাস করতে সবাইকে আহ্বান জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগীতায় মহড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান সচিব মো: কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম শফিকুল হায়দার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

এমটি/ এএটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‍‍নতুন প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে গড়তে হবে- দুর্যোগ প্রতিমন্ত্রী

আপডেট সময় :