ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরতলীর আক্রমপুর এলাকায় পুকুর থেকে একটি অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির এক মহিলা পানির মধ্যে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন সেটি একটি মানুষের মরদেহ।
পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই সদরুল আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। পুকুরের একপাশে একটি সুপারি গাছ ভাঙা পড়ে আছে এবং তার নিচে একটি জুতা দেখা যায়। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।
এদিকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি কার এবং কীভাবে এখানে এলো, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি কেউ।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয় নি, পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় :