ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নবীনগরের রছুল্লাবাদে জোড়া রাস্তার কাজের সূচনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ পুরোদমে শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নেওয়া এই উদ্যোগে এলাকায় স্বস্তির ছাপ দেখা গেছে।
‎সড়ক পরিদর্শনে গিয়ে রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলে উদ্দীন মোছেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা স্পষ্টভাবে বলেন, সংসদ সদস্যের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা না করে। এমন অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
‎ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলে উদ্দীন মোছেন জানান, উত্তর দাররা গ্রামের শামীম মার্কেট থেকে কালু মিয়ার বাড়ির ব্রিজ পর্যন্ত ৫৭০ মিটার সড়ক গাইড ওয়ালসহ কার্পেটিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৭২ হাজার টাকা। এছাড়া একই গ্রামের ছেনু মিয়ার বাড়ি থেকে পশ্চিম পাড়া কামাল মেম্বারের বাড়ির ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।
‎নেতাকর্মীরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নানের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই এ কাজের সূচনা হয়েছে।
‎দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক দুটি চালু হলে উত্তর দাররা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল অনেক সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াজেদ আলী, ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, রছুল্লাবাদ ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরের রছুল্লাবাদে জোড়া রাস্তার কাজের সূচনা

আপডেট সময় :