সংবাদ শিরোনাম ::
নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
- আপডেট সময় : ২৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ খান সাহেব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নবীনগর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার(০২ /১০) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ তাকে গ্রেফতার করে
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, তাকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্রের মহড়া দিতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

















