ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বার্মিজ গরু ও মালামাল জব্দ

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে দুইটি বার্মিজ গরু ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ১১ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ফুলতলী, লেম্বুছড়ি, ভালুখাইয়া, জারুলিয়াছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ফেলে যাওয়া দুইটি বার্মিজ গরু এবং বাংলাদেশি মালামালে ভরা কয়েকটি বস্তা জব্দ করা হয়। জব্দকৃত গরু ও মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার ২৭০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইক্ষ্যংছড়িতে বার্মিজ গরু ও মালামাল জব্দ

আপডেট সময় :