ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা নিডা সোসাইটি আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ই মার্চ) সকালে নিডা সোসাইটি নাটোরের নিজ কার্যালয়ে নাটোর কনভেনার অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, সমাবেশ খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জন নাটোর অফিস সফিকুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সিনিয়র অ্যাডভোকেট মো. আব্বাস আলী, সদস্য ও উপজেলা সমবায় অফিসার মঞ্জিরা পারভীন, নির্বাহী পরিচালক সাথী মো. শিবলী সাদিক ও মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন এইচআরডি নেটওয়ার্ক সদস্য সচিব ও নিডা সোসাইটি নির্বাহী পরিচালক মোছাঃ জাহানারা বিউটি।

বক্তব্য রাখেন সাংবাদিক কামাল মৃধা, লিডা সোসাইটির প্রোগাম পরিচালক মো. জিল্লুর রহমান, সদস্য মাকসুদা পারভীন, রেবেকা খাতুন, মতিনুজ্জামান ও সাহিদা খাতুন সহ আরো অনেকেই।

খেলাধুলায় প্রায় ১০০ জন নারী অংশ গ্রহণ করেন। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।সহযোগিতায় ছিলো এ এল আর ডি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আপডেট সময় :