নাটোরে পিএসসিএন-এর মিলনমেলা ও বরণ উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৫২ বার পড়া হয়েছে
নাটোর জেলায় পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর (পিএসসিএন)-এর উদ্যোগে মিলনমেলা ও বরণ উৎসব, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ
অডিটোরিয়ামে, সংগঠনের সভাপতি সবুজ আহমেদ সাগরের সভাপতিত্বে দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একত্রিত করা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার লক্ষ্যে নানা শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক শফিউদ্দিন সরদার ফাউন্ডেশন, রাবিয়ান নাটোরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সদ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠনের সহ-সভাপতি শাহরুক খান ও মারুফা আক্তার প্রিয়থির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (নাটোর সদর-নলডাঙ্গা) ও জাতীয় সংসদের হুইপ। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘোষিত ৩১ দফার মধ্যে শিক্ষা অন্যতম অগ্রাধিকার। শিক্ষার উন্নয়ন ও বিস্তারে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে, যা একটি সমৃদ্ধ ও সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নাটোরের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং পিএসসিএন-এর এমন সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির আহ্বায়ক ও প্রশাসক জেলা পরিষদ নাটোর রহিম নেওয়াজ, ব্যবস্থাপক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড ও পাবলিকিয়ান স্টুডেন্টস কমিউনিটি অব নাটোর উপদেষ্টা মো. আজিজ কিরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক ও সংগঠনের সাবেক সভাপতি মো. সাকিবুল হাসান, এলকো কেবলসের হেড অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিন ও উপদেষ্টা আব্দুস সালাম এবং ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের ন্যাশনাল কো-অর্ডিনেটর ও উপদেষ্টা শিশির শরীফ।
এছাড়াও বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ড. ওসমান গনী, সাবেক মহিলা এমপি বেগম সুফিয়া হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম রকি,মতিউর রহমান, রঞ্জু রহমান, রিপন সরকার, জুবায়ের আহমেদ, সদস্য সচিব নাঈমুর রহমান হৃদয়, আহ্বায়ক মো. নাইমুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক ইমাম আহমেদ রাজসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে কবিতা আবৃত্তি, রম্য বিতর্ক, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

















