ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

নিখোঁজের দুই দিন পর ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিং অফিস সংলগ্ন একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে। তিনি ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার সকালে সোহেল রানা কাজে না যাওয়ায় বিকেলে তার মামা কামাল ও আলতাব নামে দুজন তাকে জোরপূর্বক ইটভাটায় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার সকালে ইটভাটার পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিখোঁজের দুই দিন পর ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট সময় :