ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তার দিকে বড় পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নেপালের রাজধানী কাঠমান্ডু আজ বৃহস্পতিবার নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর হয়েছে।

নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কাঠমান্ডুর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (এনভিভিএন) এর প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। নেপাল থেকে বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এই চুক্তির অধীনে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাড়কা, বাংলাদেশের পানি সম্পদ সচিব নজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, বরং আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া।

এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এই ঐতিহাসিক বিদ্যুৎ চুক্তি উপলক্ষ্যে পরিবেশ উপদেষ্টা দুই দিনের সফরে নেপালে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর

আপডেট সময় :