ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নোয়াখালীতে প্রতিবন্ধী চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে নানার বাড়িতে বসবাস করতেন।
গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামা মো. আজাদ জানান, প্রায় দুই বছর আগে আহাদের মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল আহাদ।
রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ছিনতাই হওয়া অটোরিকশার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে প্রতিবন্ধী চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

আপডেট সময় :