নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দীনকে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার বেইলি রোডের নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
গত মঙ্গলবার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহীন।
স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ শাহাব উদ্দীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সময় দুইবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণে সর্বশেষ উপজেলা নির্বাচনে তিনি অংশ নেননি। এলাকায় সৎ ও নির্লোভ জনপ্রতিনিধি হিসেবে তার সুনাম রয়েছে বলে জানান স্থানীয়রা। পট পরিবর্তনের পর তিনি ঢাকায় ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত ছিলেন।
এ বিষয়ে মতামত জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। এর বাইরে বিস্তারিত তথ্য আমার জানা নেই।


















