ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

নোয়াখালী পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। তিনি বলেন, বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, বরং তা বাস্তবায়নেও উদ্যোগ নেয়।
গতকাল সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালী সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে প্রণীত বিএনপির নির্বাচনী ইশতেহার দেশের মানুষের আস্থা অর্জন করেছে এবং তা এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেট সময় :