ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মাইজদীতে বিক্ষোভ

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মাইজদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা। নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালিত হলো। মিছিলে হাজারো মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলার একটি নোয়াখালী। দেশে বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে এখানকার প্রবাসীদের হাত ধরে। অথচ ষড়যন্ত্রমূলকভাবে নোয়াখালী অঞ্চলকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন প্রশাসনিক বিভাগ করার চেষ্টা চলছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে স্বতন্ত্র ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার দাবি জানানো হয় সমাবেশে।
এসময় বক্তব্য দেন- নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ইয়াসিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।
এর আগে গতকাল বৃহস্পতিবার ও একই দাবিতে সোনাইমুড়ীতে বøকেড এবং চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মাইজদীতে বিক্ষোভ

আপডেট সময় :