ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পটুয়াখালী-খেপুপাড়ায় ১১১ কি.মি. গতিতে রেমালের আঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৪৪ বার পড়া হয়েছে

ঝড়ে সড়কের ওপর পড়ে যাওয়া গাছ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শক্তি কমে ঘূর্ণিঝড় রিমাল স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটির তীব্রতা আর বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। বৃষ্টি ঝরিয়ে ক্রমেই শক্তিহীন হয়ে পড়বে রেমাল। সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, ঘূর্ণিঝড় রিমাল মূলত সারারাত তান্ডব চালায়। রোববার (২৬ মে) বিকেল ৩টার পর থেকে এর অগ্রভাগ উপকূলে আছড়ে পড়ে। মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র উপকূলে আঘাত হানে। মূল কেন্দ্র বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে।

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম প্রবল ঘূর্ণিঝড় ৯০-১২০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। ঠিক সেটিই হয়েছে। রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত পটুয়াখালীতে বাতের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় পটুয়াখালীর খেপুপাড়ায় বাতাসের গতি ঘণ্টায় ৫৪ কিলোমিটার, সন্ধ্যা সাড়ে ৭টায় ৬১ কি.মি., রাত সাড়ে ৮টায় ৬৫ কি.মি., রাত সাড়ে ১১টায় ৯১ কি.মি এবং রাত দেড়টায় ঘণ্টায় সর্বোচ্চ ১১১ কি.মি. বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাত ৩টার দিকেও পটুয়াখালীতে বাতাসের গতি ঘণ্টায় ১১১ কি.মি. রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় বাতাসের গতি রেকর্ড করা হয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ৫৯ কি.মি.।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালী-খেপুপাড়ায় ১১১ কি.মি. গতিতে রেমালের আঘাত

আপডেট সময় :