ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

পাথরঘাটায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আমির (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. আমির পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা গোয়েন্দা শাখা এর অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন মো. আমিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাথরঘাটা থানাতে একটি মামলা (এজাহার) দায়ের করেছেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় :