ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পাথরঘাটায় যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিচারের দাবিতে মানববন্ধন

ফিরোজ হোসেন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
  • আপডেট সময় : ৬৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুরির মিথ্যা অভিযোগ এনে বরগুনার পাথরঘাটায় কাউসার আহমেদ সিফাতকে (২২) গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদে বিচারের দাবিতে সোমবার (১১ মার্চ) উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা বাজার এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, গত রোববার রাত নয়টা নাগাদ কাউসার আহমেদ সিফাতকে মিথ্যা চুরির অপবাদ এনে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।

বক্তারা বলেন, সলেমান গাজী, সলেমান মোল্লা, আব্দুর রহমান, রহিম মোল্লা, বেল্লাল ও তার পিতা ইউসুফ ও রুবেল মৃধাসহ কয়েকজন মিলে সিফাতের ওপর অমানবিক নির্যাতন চালায়। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম নাসির বলেন, এমন বর্বরোচিত ঘটনায় তিনি হতবাক। খবর শোনার পরই থানা পুলিশকে অবগত করে হাসপাতালে ছুটে যাই এবং উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। এ ঘটনার বিচার হওয়া উচিত।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :