পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন , জাতীয় পতাকা ও দুদক পতাকা উড়িয়ে কর্মসূচী উদ্বাধন ঘোষনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন। পরে সেখান থেকে র্যালী ও। মানববন্ধন কর্মসূচী পালন করা হয় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) বাবুল আহাম্মেদ প্রমূখ। কর্মসূচীতে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। সাইদুর রহমান মানিক, পীরগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) বাবুল আহাম্মেদ প্রমূখ।












