ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পুলিশের বিতর্কিত ১৮ কর্মকর্তা সাসপেন্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মস্থলে অনুপস্থিতির কারণে একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের মধ্যে আলোচিত-সমালোচিত ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ বিতর্কিত কর্মকর্তাদের নাম রয়েছে। এর মধ্যে হারুন অর রশীদ গত বছরের ৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।
সাময়িক বরখাস্ত হওয়া তিন ডিআইজি হলেন- ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক ডিবিপ্রধান ডিআইজি (কমানড্যান্ট) মহা. আশরাফুজ্জামান। সাময়িক বরখাস্ত হওয়া ছয় অতিরিক্ত ডিআইজি হলেন- ডিএমপি ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত শ্যামল কুমার মুখার্জী, ট্যুরিস্ট পুলিশের মো. মনিরুজ্জামান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রিফাত রহমান শামীম, খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম এবং র‌্যাব-১০ এর সাবেক অধিনায়ক এপিবিএন পার্বত্য জেলার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সাময়িক বরখাস্ত হওয়া চার পুলিশ সুপার হলেন- ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এটিইউয়ে কর্মরত মো. আবু মারুফ হোসেন এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আয়েশা সিদ্দিকা। সাময়িক বরখাস্ত হওয়া চার অতিরিক্ত পুলিশ সুপার হলেন- খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের হাসান আরাফাত, কক্সবাজার উখিয়া এপিবিএনের রাজন কুমার দাস, পুলিশ স্টাফ কলেজের মির্জা সালাউদ্দিন এবং এবং বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম। এছাড়া পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা খোরপোশ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের বিতর্কিত ১৮ কর্মকর্তা সাসপেন্ড

আপডেট সময় :