ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

পোশাকশিল্পে বিশৃঙ্খলায় উসকানির সঙ্গে জড়িত ৮জন গ্রেপ্তার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিল্পাঞ্চল আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় আন্দোলনরত শ্রমিকদের মাধ্যমে উসকানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ নানা অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধী গ্রামের মৃত হাজী তরফ আলী দেওয়ানের ছেলে দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতি পাটলপাড়া গ্রামের মোহাম্মদ তুলা মিয়ার ছেলে রনি (২৭), আশুলিয়ার জুরাই পশ্চিমপাড়া গ্রামের মো. মোস্তালীর ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লা জেলার বড়ুরা থানার পিলগিড়ি গাজিবাড়ী গ্রামের মো. আ. রশিদের ছেলে শাহাপরান (৩৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নবগ্রাম গ্রামের মো. রেমিম মিয়ার ছেলে মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গুপ্তমানিক গ্রামের সাইদুলের ছেলে মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আমনুরা জংশন এলাকার মৃত আরশেদ আলীর ছেলে মো. জাহিদুল (৩৮) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার আব্দুল হালিমের ছেলে মো. শুক্কুর আলী (৪০)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার পোশাকশিল্প অস্থিতিশীল করার জন্য একটি চক্র তৎপরতা চালাচ্ছে। চক্রটি গার্মেন্টসশিল্পকে ধ্বংস করতে বিভিন্নভাবে শ্রমিকদের  উসকানি দিচ্ছে। শ্রমিকদের মাধ্যমে উসকানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুরও করাচ্ছে চক্রের সদস্যরা। উসকানিদাতারা রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুড়িয়ে অপূরণীয় ক্ষতি সাধন করতেও দ্বিধাবোধ করছে না। আইন-শৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার মত ঘটনাও তারা ঘটাচ্ছে। এই গ্রুপের সদস্যসহ উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোরভাবে দমনসহ আইনের আওতায় নিতে আশুলিয়া থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান চলমান। এর ধারাবাহিকতায় গতকাল রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ও চলমান মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. কামাল হোসেন বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোশাকশিল্পে বিশৃঙ্খলায় উসকানির সঙ্গে জড়িত ৮জন গ্রেপ্তার

আপডেট সময় :