ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

প্রশ্নপত্র ফাঁস: পাঁচজনকে বরখাস্ত, ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৬০ বার পড়া হয়েছে

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডির হাতে গ্রেপ্তার ১৭জন : ছবি সিআইডি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশ্নপত্র ফাঁস কান্ডে পাঁচজনকে বরখাস্ত করলো সরকারি কর্মকমিশনের (পিএসসি)। সিআইডি সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হওয়া ৫জন হচ্ছে, পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রশ্নফাঁসে অভিযুক্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলীসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে।

পিএসসির চেয়ারম্যান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে বলা হয়েছে, এই পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ৭জনকে ফৌজধারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হয়েছে। অপর দিকে আবেদ আলীর ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক সোমবার (৯ জুলাই) এই আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকারকে আদালতে তোলা হয়েছে।

আর কারাগারে পাঠানো ১০ আসামি হলেন, আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী মো. শাহাদত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রশ্নপত্র ফাঁস: পাঁচজনকে বরখাস্ত, ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় :