ফরিদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
খেলায় জয়লাভ করা বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড় কথা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রঘুনন্দনপুর-শোভারামপুর সুইচগেট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, ফরিদপুর সদর, ফরিদপুর।
উদ্বোধন করেন সাবেক ভাইস-চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর (২নং ওয়ার্ড) আনিসুর রহমান চৌধুরী সাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে.এম আফজাল হোসেন, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, সহকারী প্রধান উপদেষ্টা হায়দার আলী মন্ডল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিল্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত খান রাজু এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক এস.এম বশির এবং সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সামাদ মিয়া।
পুরস্কার বিতরণ করেন জেলা যুবদলের সহ-সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ঠাকুর, জনাব শাহরিয়ার হোসেন জাকির (যুবদল, ফরিদপুর মহানগর) এবং ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমাস বেপারী।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















