ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ফায়ার সার্ভিসের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (১৭ মার্চ) এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তাগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সূর্যোদয়ের সাথে সাথে অধিদপ্তরসহ সকল বিভাগীয় দপ্তর, ট্রেনিং কমপ্লেক্স, জেলা দপ্তর ও ফায়ার স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টা নাগাদ সুরক্ষা সেবা বিভাগের সচিবের নেতৃত্বে অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকগণ পুরাতন কেন্দ্রীয় কারাগার, ঢাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতির পিতা ও সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাতে করা হয়।

শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ

বেলা ১১টায় জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে ঢাকা বিভাগের উদ্যোগে সদর দপ্তরের সম্মেলন কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি এবং জাতির পিতাকে নিয়ে রচিত ডিজিটাল পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে ৩টি গ্রুপে গল্প ও কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীসহ সকলকে পুরস্কার তুলে দেন ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

এ সময় ঢাকার জোন কমান্ডারগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকল বিভাগেও একই ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে ফায়ার সার্ভিস।

জাতীয় শিশু দিবসে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৬ মার্চ সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস-এর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে জাতির পিতার ভাষণ ও প্রামাণ্য চিত্র এবং শিশুদের সাথে জাতির পিতার ছবি প্রদর্শন করা হয়। বাদ আসর সারা দেশের সকল মসজিদে জাতির পিতার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়ার সার্ভিসের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় :