ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ফুলপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মৌমি আক্তার (২২) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর পৌরসভার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পৌরসভার গোদারিয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে মৌমি আক্তার ও তার স্বামী ফারুক হাসান (২৫) ফুলপুর বাসস্ট্যান্ড হতে কেনাকাটা করে স্ত্রীকে নিয়ে শশুর বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার প্রচন্ড সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই পিকআপ ভ্যানের নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌমি আক্তারকে মৃত ঘোষণা করেন এবং স্বামী ফারুক হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে ফুলপুর থানার তদন্ত ওসি সাজেদ কামাল জানান, উক্ত ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। পিকআপ ভ্যান আটক করা হয়েছে। গাড়ির হেলপারকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট সময় :