সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে চোরাচালান মালামাল আটক
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালান মালামাল আটক ০২ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর, বড়গ্রাম, রুদ্রানী এবং আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫৩৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১৯৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,২০,৩৫০/- (দুই লক্ষ বিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক,ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সাংবাদিক কে জানান,ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।



















