ফেনী পৌরসভার খাম খেয়ালিপনা, খেসারতে বিভিন্ন এলাকার জলবদ্ধতা
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেলওয়ের পুর্বান্চলীয় ফেনীর রেলওয়ের প্রকৌশলীদের মোড়লীপনার উদাসীনতা ও ফেনী পৌরসভার খামখেয়ালিপনার খেসারত দিতে হচ্ছে ফেনী পৌর এলাকার ২নং ওয়াডস্হ কলেজ রোড ষ্টেশন রোড সুলতান মাহমুদ পৌর হর্কাস মার্কেট সহ পাশ্ববর্তী সংযোগ সড়ক মিজান রোড রেঙ্গুনী কোন্পানী সড়ক এলাকার বাসিন্দাদের । ফেনী রোল গেইট সংলগ্ন পুর্ব পাশ্ববর্তী রেললাইনের তলদেশ দিয়ে সংযোগ ড্রেনটি সন্প্রাসারিত করে ফেনী রেলগেইট সংলগ পৌর ড্রেনটি যা সরাসরি কালিদাস পাহালিয়া ছড়ার সাথে জন্মলগ্ন হতেই সংযুক্ত তার সাথে সংযোগ না করে শুধুমাএ রেলপথের তলদেশ দিয়ে চিকন পাইপ দিয়েছে যার ফলশ্রুতিতে সামান্য বৃষ্টিতে এতদ অন্চল সামান্য বৃষ্টিতে তলিয়ে জলবদ্ধতার বিভৎস রুপ ধারন করে । এবং এ বিষয়ে বহু চেষ্টা করার পরেও আজও কোন সুরাহা হয় নি । এমনকি গত অন্তবর্তীকালীণ সরকারের সময়েও এই অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়টি সাবেক জেলা প্রশাসক সাইফুল ইসলাম জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ ইনচার্জ শামসুজ্জামান সহ সাবেক ডি ডি এল জি ডি ও সাবেক ফেনী পৌর প্রশাসক বর্তমান পদউন্নীত জেলা প্রশাসক গোলাম বাতেন বর্তমান ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন সহ পৌর কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক মহোদয়য়কে এই অন্চলের জলবদ্ধতার ও তার দ্রুত নিস্কাসন সহ বিস্তারিত রেলওেয়ের পুর্বান্চলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় দৈনিক গনমুক্তি ও আজকের বসুন্ধরা’র জেলা প্রতিনিধি এম এ রহমান দুলাল ভুইয়া বিস্তারিত বর্নণা করেন । এবং বাস্তবতা তুলে ধরেন । বৃষ্টি পানি নামতে যেখানে ৫/৭ মিনিটেই সন্ভব তা দুই / তিন দিনের জলবদ্ধতার রুপ নেয় । এবং জেলা প্রশাসক পুলিশ সুপার সহ জেলা সর্বময় কর্তা ব্যাক্তিরা । যেহেতু এই রেলপথের তলদেশ দিয়ে যওয়ার কার্যক্রম তা রেলওয়ে পুর্বান্চলীয় কর্মকর্তাদের দ্রুত উক্ত বিষয়ে যথাযথা ব্যবস্হা গ্রহন সহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের উপস্হিত মৌখিক নির্দেশনা প্রদান করেন । জেলা প্রশাসক ঘটনাস্হলে একথাও রেলওেয়ের কর্মকর্তাদের বলেন যদি আপনাদের বাজেটের সমস্যা থাকে তবে যেহেতু বিষটি অতিব গুরুত্বপূর্ণ সেহেতু প্রয়োজনে ফেনী পৌর সভাকে সংযোগ ড্রেন নির্মানের নির্দেশনা ও সংয়োগ ড্রেন নির্মানের আদেশের জরুরী ব্যবস্হা করুন ।
কিন্তু স্বয়ং একজন জেলা প্রশাসক সহ পুলিশ সুপার স্হানীয় সরকারের জেলা প্রধান ওপৌর প্রসাসকের নির্দেশনাকে বৃদ্ধ অঙ্গুলি দেখিয়ে বিগত এক বৎসরে নেয়নি কোন কার্য়করী পদক্ষেপ । হয়নি কলেজ রোডের সাথে কালিদাস পাহালিয়া ছড়ার মাএ ১০০ / ১৫০ ফুটের সংযোগ ড্রেনের মিলন।
কিন্তু রেলওেয়ের এই সকল কর্মকর্তার অনুকম্পা য় প্রতিদিনই রেলওয়ের ফেনী বিলোনিয়া রেলপথ সহ ঢাকা চট্টগ্রাম রেলপথে ফেনী শহর অংশে অবৈধ ঘর তুলে চলছে ভাড়া প্রদান পদ্ধতি । যাহা প্রতিনিয়তি চলমান । কিন্তু এই অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়টি তাদের মনে আছে নাকি ভুলে গেছে তাও অজানা । বর্ষা সমাগত অতীব জরুরী ও জনগুরুত্বপূর্ণ সন্পন্ন এই সংযোগ ড্রেনটি বর্ষার আগে কাজ সন্পন্ন না করা গেলে আবারো বর্ষায় অতি বর্ষনের জলবদ্ধতায় ডুববে কলেজ রোড ষ্টেশন রোড সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট সহ মিজান রোড রেঙ্গুনি কোন্পানী সড়ক।



















