ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বকশীগঞ্জে সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কামালপুর সীমান্ত এলাকা থেকে এসব জিরা উদ্ধার করা হয়।বিজিবি থেকে জানায়- নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামালপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৬ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত জিরাগুলো জব্দ করা হয়েছে এবং এসব রৌমারী শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন- সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার

আপডেট সময় :